মেহের আমজাদ,মেহেরপুর ঃ (০১-০৮-১৬ ) মেহেরপুর জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১০ দিন ব্যাপী বৃক্ষরোপন আভিযান এবং বৃক্ষ মেলা শেষে পুরস্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে মেহেরপুর শহরের শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্দ্যানে পুরস্কার ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মান্নাফ কবির, সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার খাঁ, বন বিভাগের সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার এ কে এম কামরুজ্জামান, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যকো রিজিওনাল ম্যানেজার এ.কে সাজ্জাদ আহম্মেদ তালুকদার, সদর কৃষি সম্প্রসারনের আফরিন সুলতানা, বিটিভির সাংবাদিক আলামিন হোসেন প্রমুখ।
এবার বৃক্ষরোপন আভিযান ও বৃক্ষমেলায় বিভিন্ন স্টল ও প্রতিষ্ঠানের মধ্যে প্রথম হয়েছে মেহেরপুর ব্রিটিশ অ্যামেরিকান টোব্যকো, ২য় মেহেরপুর কৃষি সম্প্রসারন, ৩য় মেহেরপুর বন বিভাগ। স্টলের মধ্যে প্রথম হযেছে আমঝুপি নার্সারী, ২য় পপি নার্সারী, ৩য় ভাই ভাই নার্সারী।