× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

মেহেরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ জুলাই, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ “কিশোরীদের জন্য বিনিয়োগ আগামী প্রজন্মের সুরক্ষা”- এই প্রতিপাদ্যে মেহেরপুরে উদযাপিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। এই উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক পরিমল সিংহের নেতৃত্বে একটি বণার্ঢ্য রালী শহর প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত। র‌্যালি ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক সাইফুল ইসলাম, সাবেক উপ-পরিচালক ডা. এমএ বাশার, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইস্তেয়াক ইউনুচ, ডা. রোমেনা খাতুন, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, সেভ দ্যা চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন, পলাশী পাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন প্রমুখ। পরে সেখানে শ্রেষ্ঠ কর্মী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মাঝে মানপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..