মেহেরপুরে বিজয় ফুল তৈরী ও অন্যান্য প্রতিযোগিতা অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে বিজয় ফুল তৈরী ও অন্যান্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা উপলব্ধি এবং সংগ্রামী ইতিহাস জানাবার উদ্দেশ্যে গতকাল বুধবার সকাল থেকে দিন ব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয় ফুল তৈরী, সঙ্গীত,কবিতা,গল্প,চিত্রাংকন সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ প্রতিযোগিতায় সদর উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভা থেকে বিজয়ী বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। বিভিন্ন প্রতিযোগিতায় বিচারকের দায়ীত্ব পালন করেন মেহেরপুর পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীম, বিশিষ্ট সঙ্গীত শিল্পী আশরাফ মাহমুদ,জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাহিত্য পরিষদের মেহেরপুর জেলা শাখার সভাপতি নুরুল আহমেদ, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক (চিত্রাংকন) গোলাম মোস্তফা, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক (কবিত) শ্মশত নিপ্পন, আবুল হাসনাত দিপু প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।