মেহেরপুর সরকারি কলেজে দুই দিন ব্যাপী বার্ষিক ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

মেহের আমজাদ,মেহেরপুরঃমেহেরপুর সরকারি কলেজের ছাত্রদের আয়োজনে ২দিন ব্যাপী বার্ষিক ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ দিনে বর্ণাঢ্য শোভযাত্রা বের করা হয়।

গতকাল বুধবার বেলা ১২ টার দিকে কলেজে ছাত্রলীগের সম্পাদক মাসুদ রানা, ছাত্রলীগ নেতা জুনায়েদ ইমতিয়াজ জুলফিকারের নেতৃত্বে শোভাযাত্রাটি সরকারি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে বদ্যোর তালে তালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় কলেজের ছাত্র-ছাত্রীরা সাদা টি শার্ট পরে আনন্দ উল্লাসে মেতে উঠে।

শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে ছাত্রলীগ নেতা শোভন সরকার, সাজেদুর রহমান সেতুসহ ছাত্রলীগের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

পরে দুপুরের দিকে বার্ষিক ভোজ অনুষ্ঠিত হয়। সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সফিউল ইসলাম সরদার, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুলসহ আমন্ত্রিত অতিথিরা ভোজে অংশ গ্রহন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।