আজকের শিশুরাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর -ফজিলাতুন নেসা ইন্দিরা

আজকের শিশুরাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর -ফজিলাতুন নেসা ইন্দিরা
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর

আজকের শিশু ও কিশোররাই ২০৪১ সালের উন্নতসমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর। তাই শিশুদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা একান্ত অপরিহার্য। সরকার হতদরিদ্র, ছিন্নমূল পথশিশুদের পুনর্বাসন, শিশু শ্রম নিরসন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং শিক্ষা ও বিনোদনের সুযোগ নিশ্চিত করতে নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে। সুবিধাবঞ্চিত কিশোরকিশোরীদের সুরক্ষা ও ক্ষমতায়ন নিশ্চিত করা হলে, তারা সমাজের চেঞ্জ এজেন্ট হিসেবে কাজ করবে। বলেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

আজ ঢাকায় বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ইউনিসেফের সহায়তায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়িত Accelerating Protection for Children (APC) প্রকল্পের আয়োজনেNational Program on Harmful Practices and Violence Against Children and Women’ বিষয়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, সরকার মা ও শিশুর পুষ্টি চাহিদা পুরণে মা ও শিশু সহায়তা কর্মসূচির মাধ্যমে ১২ লাখ ৫৪ হাজার মাকে ‘মা ও শিশু বেনেফিট ভাতা’ প্রদান করছে। শিশুদের দারিদ্র্য বিমোচন, পুষ্টি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মননশীলতা, বিকাশ ও নিরাপদ আশ্রয় ইত্যাদি সুবিধা নিশ্চিত করার লক্ষ্য, কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।

মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিব মো: হাসানুজ্জামান কল্লোল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিসেফের চাইল্ড প্রোটেকশন চিফ নাতালিয়ে ম্যাককৌলি, অতিরিক্ত সচিব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, প্রকল্প পরিচালক এস এম লতিফ ও ইউনিসেফের চাইল্ড প্রটেকশন ম্যানেজার এলিজা কল্পনা প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।