মেহেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মেহের আমজাদ,মেহেরপুর (১৯-০৮-১৯): মেহেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ে গতকাল সোমবার সকাল ১০টার দিকে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফায়েল আহম্মদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুন।

অন্যান্যের বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াছ হোসেন, আনছারুল হক, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, গাংনী উপজেলা বিএনপি’র সভাপতি রেজাউল হক প্রমুখ নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আজমল হোসেন মিন্টু।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।