মেহেরপুরে পাটের বস্তাা ব্যবহার না করায় মুদি ব্যবসায়ীর জরিমানা

মেহের আমজাদ,মেহেরপুর (১৯-০৮-১৯):  পাটজাত দ্রব্য আইনে ভ্রাম্যমান আদালত মেহেরপুর হোটেল বাজারের এক মুদি ব্যবসায়ীকে পাটের বস্তা ব্যবহার না করায় ৫’শ টাকা জরিমানা করেছে।

সোমবার সন্ধ্যার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত বসিয়ে মুদি ব্যবসায়ীর নিকট থেকে ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়।

সহকারী কমিশনার মিনহাজুল ইসলামের নেতৃত্বে পাটজাত দ্রব্য আইনে মেহেরপুর হোটেল বাজারের মুদি ব্যবসায়ী আবুল কালামের নিকট থেকে ওই জরিমানা আদায় করা হয়। এ সময় জেলা পাট পরিদর্শক মহাসীন শিকদার উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।