× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

নিউজ ডেস্ক

বেনাপোলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ট্রোক করে বৃদ্ধর মৃত্যু

admin
হালনাগাদ: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
বেনাপোলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ট্রোক করে বৃদ্ধর মৃত্যু

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ছেলেকে মারতে দেখে পিতা শষী ভুষন (৭৩) স্ট্রোক করে মারা গেছে বলে অভিযোগ উঠেছে।

বেনাপোল পোর্ট থানার নারানপুর গ্রামে জমি জমার মাটি কাটা সংক্রান্ত বিষয় নিয়ে এঘটনা ঘটে শুক্রবার বেলা দেড় ঘটিকার সময়। পুলিশ লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠিয়েছে। তবে একটি গুঞ্জন ছড়াচ্ছে ওই বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বেনাপোল ইউনিয়ন এর মেম্বার মেয়াদ আলী জানায় সামান্য মাটি কাটা নিয়ে বিনয় ও তার ছেলে বিপ্লবকে লাঠি দিয়ে দুইটা আঘাত করায় পিতা সসি ভুষন তা দেখতে পায়। এবং সঙ্গে সঙ্গে সে ষ্ট্রোক করে সেখানে মারা যায়

স্থানীয়রা জানায় শসী ভুষন এর ছেলে বিপ্লব এবং একই গোত্রের মনি ঠাকুর ও বিনয় ঠাকুরদের মধ্যে জমি জমার মাটি কাটা নিয়ে বিরোধ চলছিল। এঘটনায় ছেলে বিপ্লবকে মনি ঠাকুর ও বিনয় ঠাকুর ও তার ছেলেরা মারধর করায় বৃদ্ধ পিতা তা দেখতে পেয়ে ঘটনাস্থলে স্ট্রোক করে মারা যায়।

বেনাপোল পোর্ট থানার এস আই আতিয়ার রহমান জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে। কি ভাবে তিনি মারা গেল তা পোষ্ট মর্টেম রিপোর্ট এবং তদন্ত সাপে বলা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..