মেহেরপুরের বিশিষ্ট আইনজীবী হাফিজুর রহমান আর নেই

মেহের আমজাদ,মেহেরপুর (১৯-০৮-১৯): মেহেরপুরের জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. হাফিজুর রহমান (৮৩) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে—রাজিউন ।

সোমবার বিকাল সোয়া ৫টার দিকে তিনি বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্যা গুনাগ্রাহী রেখে গেছেন।

অ্যাড. হাফিজুর রহমান কর্মজীবনে একজন চৌকষ আইনজীবী ছিলেন। তিনি ১৯৬৩ সাল থেকে ৫৩ বছর মেহেরপুর আদালতে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একজন আবৃতি শিল্পী। জেলা শিল্পকলা একাডেমী থেকে গুনিজন হিসেবে তিনি সম্মাননা লাভ করেন।

কর্মজীবনে তিনি মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। পরবর্তিতে মহকুমা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে চাকরি করেন।

পরিবারিক সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ১০ টায় মেহেরপুর শহীদ ড.সামসুজ্জোহা পার্কে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে সরকারি কলেজ মোড়ের পৌর কবরস্থানে দাফন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।