মেহেরপুরে ফেনসিডিলসহ আটক-১

মেহের আমজাদ,মেহেরপুর (২৬-০১-১৮):  মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আজিজুল ইসলাম নামের এক ব্যাক্তিকে ফেনসিডিলসহ আটক করা হয়েছে।

 শুক্রবার সকালে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস.আই মেসবাউর দারাইনের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। আটক আজিজুল ইসলাম সদর উপজেলার খন্দকার পাড়া টিকার আলীর ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের এস.আই মেসবাউর দারাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।