× Banner
সর্বশেষ
যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পঞ্চগড় জেলা প্রতিনিধি

টঙ্গী থেকে নিখোঁজ ইমাম পঞ্চগড়ে উদ্ধার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
টঙ্গী থেকে নিখোঁজ ইমাম পঞ্চগড়ে উদ্ধার

গাজীপুরের টঙ্গীর মরকুন বিটিসিএল টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের ইমাম আলহাজ ক্বারি মুফতি মহিবুল্লাহ (৬০) মিয়াজীকে অচতন অবস্থা উদ্ধার হয়েছে পঞ্চগড়ে। নিখোঁজের একদিন পর পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড বাজার এলাকায় তাঁকে পাওয়া যায়। এসময় তিনি অচেতন অবস্থায় ছিলেন এবং হাত শিকলে বাঁধা ছিলো।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে জাতীয় জরুরিসেবা ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা মহিবুল্লাহকে একটি গাছের সঙ্গে শিকল দিয়ে হাত বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়।
জানা যায়, মুফতি মহিবুল্লাহ জুমার খুৎবায় সামাজিক অবক্ষয়, পারিবারিক মূল্যবোধ ও উগ্রপন্থি সংগঠনের কার্যক্রম নিয়ে বক্তব্য দেওয়ার পর থেকে ১২ বার চিঠি দিয়ে তাকে হুমকি দেওয়া হয়। সর্বশেষ ২১ অক্টোবরও তাকে হুমকি দেওয়া হয়। এর পরদিন ২২ অক্টোবর (বুধবার) তিনি নিখোঁজ হন।
মুফতি মহিবুল্লাহ বলেন, গতকাল সকাল ৭টার দিকে হাঁটতে বের হলে পাঁচজন লোক একটি অ্যাম্বুলেন্স নিয়ে এসে আমাকে জোর করে গাড়িতে তুলে নেয়। এরপর মাথায় আঘাত করে অচেতন করে ফেলে। আমাকে উলঙ্গ করে অমানবিক নির্যাতন চালায় এবং গালিগালাজ করে। তারা শুদ্ধ বাংলায় কথা বলছিল, মনে হয় না তারা বাংলাদেশের নাগরিক।
তিনি বলেন, চিঠিতে লেখা ছিল, অখণ্ড ভারতের পক্ষে কথা বলতে হবে, চিন্ময় কৃষ্ণের জামিনের বিষয়ে সহানুভূতিশীল হতে হবে, মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সঙ্গে বিয়ে করতে পারে— এমন মাসয়ালা দিতে হবে। এছাড়া মসজিদে কোরআন পড়তে নিষেধ করে এবং ইসলাম ও বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতে বলে।
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, সকাল ৬টা ৪৫ মিনিটে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি চেতনা ফিরে পেয়েছেন এবং সুস্থ আছেন।
পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, সকাল সাড়ে ৬টায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তার বক্তব্য অনুযায়ী, বুধবার টঙ্গী থেকে ফজরের নামাজ শেষে হাঁটার সময় একটি অ্যাম্বুলেন্সে করে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। বিষয়টি তদন্ত চলছে। ইতোমধ্যে টঙ্গী থানায় একটি জিডি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..