সুযোগ পেয়ে ভাইজিকে ধর্ষণ করলেন বড় ও ছোট চাচা

সুযোগ পেয়ে ভাইজিকে ধর্ষণ করলেন কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের পরিহলপাড়া গ্রামের আবদুল গফুর ও আলমগীর।
বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের অখ্যাত পল্লী পরিহলপাড়ার জাকির হোসেন কর্মসূত্রে বাড়ির বাইরে যায়। তার স্ত্রী আয়শা বেগম মায়ের অসুস্থতার কারণে বাড়িতে ছিলেন না। সেই সুযোগে তার মেয়ের সাথে রাত আনুমানিক ১২ টার দিকে প্রেমিক দেখা করতে আসে।  বিষয়টি টের পেয়ে প্রতিবেশী চাচা গফুর  জেঠা সম্পর্কীয় মজিদ দু’জন মিলে প্রেমিক-প্রেমিকাকে আটক করে।
এসময় প্রেমিককে চড়-থাপ্পরসহ মারধোর করতে থাকলে একপর্যায়ে দৌড়ে সে পালিয়ে যায়। এসুযোগে চাচা ও জেঠা মিলে ভাতিজাকে ধর্ষণ করে এবং ঘটনা ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয়ভীতিসহ কাউকে না বলার হুমকি দিয়ে চলে যায়।
গতকাল সকালে  মা আয়শা বেগম মেয়ের ধর্ষণের খবর পেয়ে ছুটে আসে বাড়িতে। আয়শা বেগম সাংবাদিকদের জানান, বাড়িতে আসার পর আমার স্বামীর ভাই হাবিবের স্ত্রী’র কাছে (শবনম ) ধর্ষণের কথা বলেছে শুনি।
ধর্ষিতার মা আয়েশা বেগম বাদী হয়ে গতকাল শুক্রবার (২২ নভেম্বর) বুড়িচং থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা্র প্রেক্ষিতে থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক আব্দুল গফুর (৪৮) কে গ্রেফতার করে কুমিল্লা আদালতে প্রেরণ করেছে।
জানা যায়, প্রেমিকার মোবাইল বন্ধ দেখে দুশ্চিন্তায় পড়ে যায় প্রেমিক। পরদিন সকালে প্রেমিকার মোবাইল ফোনের ইমোতে প্রেমিককে জানায় তার ধর্ষণের ঘটনা এবং সে আত্মহত্যারও হুমকি দেয়। পরে প্রেমিক তার ৩/৪ জন সহযোগী নিয়ে পরিহলপাড়া গ্রামের একটি দোকানের সামনে পেয়ে  ধর্ষক গফুরকে মারধোর করার সময় সে দৌড়ে পালিয়ে যায়। এরপর পুলিশ তাকে আটক করে কুমিল্লা আদালতে পাঠায়।
 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।