দুলাল চন্দ্র পাল- স্টাফ রিপোর্টার: ধামরাইয়ে বিষ মুক্ত সবজি চাষ ও বিপনন, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা, বেকার যুবক-যুবতীদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, বিদেশ কর্মসংস্থান সৃষ্টি, প্রাকৃতিক উপায়ে গরু মোটা-তাজাকরণসহ নানা বিষয়ের ওপর গতকাল ধামরাইয়ে সূতিপাড়া এফটিসি মিলনায়তনে এনজিও এসডিআইয়ের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সামছুল হকের সভাপত্বিতে সভায় প্রধান অতিথী ছিলেন স্থানীয় এমপি এম এ মালেক। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক সেলিনা হক।