ঝিনাইদহ কালীগঞ্জে ইয়াবা সহ মাদক মামলার আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে একাধিক মাদক মামলার আসামী রকি হোসেন মনির (৩০) নামে এক মাদক মাদক ব্যবসায়ীকে ১শ ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে। সে কালীগঞ্জ পৌর এলাকার ফয়লা গ্রামের মৃত বরকত হোসেনের ছেলে।

কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ১০ টার সময় কালীগঞ্জ শহরের ফয়লা গ্রাম থেকে একাধিক মাদক মামলার আসামী রকি হোসেন মনিরকে ১শ ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এ সংক্রান্তে কালীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।