পাটকেলঘাটায় ফুলের দোকানগুলোতে দিনশেষে ছিল উপচে পড়া ভিড়

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥ পাটকেলঘাটার খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ও পাটকেলঘাটার ৫ রাস্তা মোড় সংলগ্নে প্রাণকেন্দ্রে ফুুলের দোকানগুলোতে দিনের শেষে ছিল উপচে পড়া ভিড়। নারী, পুরুষ, শিশু, কৈশর সকলে ফুল কেনার জন্য ভিড় করেছিল।

রাত পোহালেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অধীনে শিক্ষার্থীগণ যাবেন মাতৃভাষার জন্য প্রাণদানকারী শহীদের স্মরণে শহীদ বেদীতে ফুল দিতে। আবার রাত ১২ টা ১ মিনিটেও পাটকেলঘাটার রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ সকল শ্রেণী পেশার মানুষ পাটকেলঘাটার বলফিল্ড শহীদ মিনারে ফুল দিয়ে শহীদ সন্তানদের শ্রদ্ধা জানাবেন। এতে ফুলের ডালি সাজিয়ে সকলে ব্যস্থতার ভেতর নিয়ে যাচ্ছেন। ফুল বিক্রেতা বাবু হোসেন বলেন, ফুল বিক্রিতে আজ খুব খুশি। কেননা ক্রেতা সমাগম যেন ফুল বিক্রির আনন্দটাকে বাড়িয়ে তুলেছে।

জানা যায়, একটি গোলাপ ফুলের দাম ১৫/২০ টাকা পর্যন্ত, একটি রজনী গন্ধা স্টিকার ৫/১০ টাকা বিক্রি করছেন। ফুল কিনতে আসা কুমিরা মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক আলমগীর হোসেন বলেন, রাতে যেহেতু শহীদ মিনারে ফুল দিতে হবে তাই আগেভাগেই ফুল কিনে গুছিয়ে রাখছি। দেখা যায় বাজারের প্রায় প্রতিটি ব্যক্তির কাছেই কমবেশি ফুল যেন চোখে পড়ার মতো। তাছাড়া বিশেষ দিনটিকে ঘিরে পাটকেলঘাটার সর্বস্তরে যেন এক প্রকার আমেজ লক্ষ্য করার যাচ্ছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।