মেহের আমজাদ,মেহেরপুর (১৫-০৮-১৯): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুরে শোক র্যালি,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,কাঙ্গালি ভোজ,আলোচনা সভা সহ নানা কর্মসূচি মধ্য দিয়ে শোক দিবস পালন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি। র্যালিতে পুলিশ সুপার এস.এম মুরাদ আলী,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাামাদ বাবলু বিশ্বাস,আব্দুল হালিম, এ্যাডঃ মিয়াজান আলী, সাধারণ সম্পাদক এম.এ খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান হাজি গোলাম রসুল,সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ ইয়ারুল ইসলাম,পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন,জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীমআরা হীরা সহ রাজনৈতিক দল,সামাজিক-সাংস্কৃতিক সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক র্যালিতে অংশ গ্রহন করেন।
র্যালি শেষে শহীদ সামসুজ্জোহা পার্কে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে পৌর টাউন হলে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবন ও রাজনৈতিক কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় আলোচনা সভার বক্তারা নতুন প্রজন্মদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ও নেতৃত্বের গুণাবলি ছড়িয়ে দিতে সকলের প্রতি আহবান জানান।