মেহেরপুরে ধর্ষন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামীর আত্মসমর্পন

মেহের আমজাদ,মেহেরপুর (০৭-১০-১৮): ধর্ষন মামলায় যাবজীবন সাজাপ্রপ্ত পলাতক আসামী মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের নাফারুল ইসলাম আদালতে আত্মসমর্পন করেছে।

রবিবার দুপুরের দিকে নাফারুল মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করলে বিচারক তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন। ২০১২ সালে শ্যামপুর গ্রামের মুর্শেদা খাতুন নামের এক মহিলাকে ধর্ষন করার অভিযোগে মুর্শেদা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন ২০০৩ এর ৯ (১) ধারার একটি মামলা দায়ের করেন।

যার মামলা নং নারী ও শিশু ১৭০/১২। পরে ২০১৬ সালের ১ জুন মেহেরপুরের একটি আদালত নাফারুলকে জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ডাদেশ দেন। মামলা হওয়ার পর শ্যামপুর গ্রামের দোয়াত আলীর ছেলে নাফারুল দুবাই পাড়ি জমান। তার অনুপস্থিতিতে আদালত তাকে এ সাজা দেন। সম্প্রতি সে নিজ গ্রামে ফিরে আসার পর আদালতে আত্মসমর্পন করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।