মেহেরপুরে তাঁতী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর (০৬-০২-১৮)ঃ  ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে জামায়াত-বিএনপি’র নৈরাজ্য প্রতিরোধ করতে সদর উপজেলা তাঁতীলীগের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা তাঁতী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর থানা তাঁতী লীগের সভাপতি সোহেল আহমেদ। সদর থানা তাঁতী লীগের সাধারণ সম্পাদক এসএম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর যুবলীগের যুগ্ম সম্পাদক সহিদুজ্জামান সুইট।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তাঁতী লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন ও নাদিম আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রায়হান, যুগ্ম সম্পাদক সেলিম, মানিক, সদর থানা সহ-সভাপতি মোঃ তোহিদুল ইসলাম, মুক্তি, মোস্তাক আহমেদ, সাংগাঠনিক সম্পাদক মোঃ রুবেল, গাংনী থানা তাঁতী লীগের আহ্বায়ক মনিরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ প্রমুখ। বক্তরা বলেন-৮ ফেব্রুয়ারীকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি আন্দোলনের নামে দেশে কেউ বিশৃ্খংলা সৃষ্টি করলে মেহেরপুর জেলা তাঁতী লীগের নেতা-কর্মীরা জনগনের যান মাল রক্ষায় ভূমিকা রাখবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।