× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ স্পিকারের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূত সাক্ষাৎ গৌরনদীতে ওয়ার্ল্ড ফ্রিডম ডে পালিত ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা ব্র্যাক ব্যাংক টানা চার বছর সেকেন্ডারি মার্কেট ট্রেডিংয়ে শীর্ষ অবস্থান

উপজেলা পরিষদ নির্বাচন- ছাতকে প্রচারণায় সরব হয়ে উঠছেন সম্ভাব্য প্রার্থীরা

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ জানুয়ারী, ২০১৯

হেলাল আহমদ, ছাতকঃ চলতি বছরের মার্চ মাসে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে সম্প্রতি এমন খবরে ছাতকে নড়েচড়ে বসছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। নির্বাচনী মাঠে এখন পর্যন্ত প্রচার-প্রচারণায় না নামলেও নিজে ও সমর্থকদের দিয়ে সোশ্যাল মিডিয়া ফেইসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে নিজেদের পক্ষে সমর্থন আদায়ে প্রচার-প্রচারণার পাশাপাশি আড়ালে-আবডালে চালিয়ে যাচ্ছেন জোর লবিং। এমনকি প্রথম বারের মতো দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন হওয়ায় স্ব স্ব দল থেকে প্রতীক ও মনোনয়ন পত্র পাওয়ার জোর তৎপরতা চালাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। তবে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীদেরই তৎপরতা লক্ষ্য করা গেলেও এখানে বিএনপি ও তার শরীক দলের সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা নেই বললেই চলে।

১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় গত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ছিলেন অলিউর রহমান চৌধুরী বকুল। এবারো তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। আরেক সম্ভাব্য প্রার্থী উপজেলা আওয়ামীলীগ নেতা শাহীন আহমদ চৌধুরীর নাম জোর আলোচনায় রয়েছে। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হওয়া শামীম আহমদ চৌধুরীর অনুজ শাহীন আহমদ চৌধুরী প্রার্থী হলে দলীয় মনোনয়ন প্রায় নিশ্চিত বলে দাবী করছেন তার কর্মী-সমর্থকরা।

এখানে আরেক প্রার্থী উপজেলা আওয়ামীলীগ নেতা আওলাদ আলী রেজার নামও জোর আলোচনায় রয়েছে। এছাড়া জেলা ছাত্রলীগের সাবেক নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম কিরণ, আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান মালদারও আলোচনায় রয়েছেন। উভয়ের দাবী বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং অবহেলিত উপজেলাবাসীর কল্যাণে কাজ করতে দল তাদেরকেই প্রার্থী হিসেবে মূল্যায়ন করবে। তাছাড়া বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিনও উপজেলা পরিষদে মনোনয়ন চাইতে পারেন এমন আভাস দিয়েছেন তার সমর্থকরা।

এদিকে, উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহনের ব্যাপারে বিএনপি এখন পর্যন্ত কেন্দ্রিয়ভাবে কোনো ধরনের আলোচনা বা সিদ্ধান্ত গ্রহণ না করায় প্রচার-প্রচারণায় বিএনপি বা তার শরীক দলের প্রার্থীরা নেই বললেই চলে। বিএনপি’র তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও উপজেলা নির্বাচন নিয়ে কোন ধরনের আগ্রহ প্রকাশ করতে দেখা যায়নি। তবে উপজেলা নির্বাচন নিয়ে হাট-বাজার, চায়ের দোকান, পাড়া-মহল্লায় ক্ষমতাসীন আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীদের নামের পাশাপাশি বিএনপি ও তার শরীকদলের সম্ভাব্য প্রার্থীদের নিয়েও আলোচনা করছেন সাধারণ ভোটাররা।

তন্মধ্যে ছাতক উপজেলা জামায়াতের আমীর এড. রেজাউল করিম তালুকদার ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন জোর আলোচনায় রয়েছেন। বিএনপির সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের অনেকেই জানিয়েছেন, দলের সিদ্ধান্ত অমান্য করে কোন ধরনের নির্বাচনে অংশগ্রহণ করবেন না তাঁরা। দল যদি নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেন তাহলে অনেকেই প্রার্থী হবেন।


এ ক্যটাগরির আরো খবর..