দারিয়াপুরে সাবেক এমপি জয়নাল আবেদীনের গণসংযোগ

মেহের আমজাদ,মেহেরপুর (০৬-০২-১৮)ঃ  মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে গণসংযোগ ও পথসভা করছেন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি জয়নাল আবেদীন।

গতকাল মঙ্গলবার বিকালে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ ও পথসভা করেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহরপুর শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক মোল্লা,মেহেরপুর-১ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনারুল ইসলাম, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু, জেলা যুবলীগের সদস্য ইয়ানুস আলী, মুজিবনগর উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি শেখ মিসকিন, ছাত্রলীগ নেতা রাশেদ লতিব প্রমুখ। পরে তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।