মেহের আমজাদ,মেহেরপুর (১৫-০৭-১৭): মেহেরপুরের তরুন শিল্পপতি ডায়ামন্ড অটোমেটিক রাইচ মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামে গনসংযোগ করেছেন।
গতকাল শনিবার সকাল ৯ টা থেকে রাত ১০ টা তিনি মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর, মহাজনপুর, যতারপুর ও গোপালপুর, বাগোয়ান ইউনিয়নের রতনপুর, বাগোয়ান ও আনন্দবাস এবং দারিয়াপুর ইউনিয়নের দারিয়াপুর ও খানপাড়া, সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের রাজনগর, বারাদি, কলাইডাঙ্গা, পিরোজপুর, বালিয়ারপুর, কাঁঠালপোতা ও সোনাপুর গ্রামে গনসংযোগ করেন। এসময় তার সাথে ছিলেন সোহানুর রহমান বাবু, গোলাম মহি হিরু, আহসান হাবিব, ব্যবসায়ী মহাসিন, মোহাম্মদ আলী লাল্টু মাষ্টার প্রমুখ। গনসংযোগ কালে তিনি এলাকাবাসীর খোঁজ-খবর নেন ও তাদের সাথে মত বিনিময় করেন।
গনসংযোগকালে এলাকাবাসীর চাহিদা অনুযায়ী তিনি বিভিন্ন এলাকার মসজিদ ও মাদ্রাসায় নগদ অর্থ প্রদান এবং রড-সিমেন্ট ইত্যাদি কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেন।


