মেহেরপুরে ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা॥ আহত-২

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার ফতেপুর মাঠে একটি  ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা  লেগে উল্টে গিয়ে দুই জন আহত হয়েছে।

গতকাল রবিবার সন্ধ্যার আগে ওই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, ট্রাকের চালক হাপলু (৪৫) ও হেলপার মহাসিন হোসেন (৩০)। ট্রাকের চালক হাপলু জানান, সন্ধ্যার আগে সদর উপজেলার রুদ্রনগর গ্রাম থেকে পাট লোড দিয়ে মেহেরপুর শহরে আসার পথে ফতেপুর মাঠের ভিতরে পৌছালে চালক  ট্রাকটির নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এসময় সড়কের পাশের একটি বাবলা গাছের সাথে ধাক্কা লাগলে ট্রাকটি উল্টে যায়। ট্রাকের চালক ও হেলপার গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।