× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

নাগর নদীর ভাঙনে আতঙ্কিত এলাকাবাসী

admin
হালনাগাদ: সোমবার, ৮ আগস্ট, ২০১৬

রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকা ভদ্রেশ্বরী চেকপোষ্ট কলোনী। এক নির্জন পল্লী এলাকা। পাশ দিয়ে চলে গেছে ভারতীয় সীমান্তের কাঁটা তারের বেড়া। ভারত বাংলাদেশের সীমারেখার উপর দিয়ে বয়ে যাওয়া নাগর নদী। গ্রাস করতে বসেছে বাংলাদেশ ভুখন্ডের বিঘা বিঘা জমি। কমে যাচ্ছে ফসলী জমি। শস্য ভান্ডার রাণীশংকৈলের শত শত বিঘা জমি নদীর ভাঙ্গনের কবলে চলে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আতঙ্কিত রয়েছে এলাকাবাসী। এ সব জমিতে ফলে উঠা ভুট্টা, গম, শরিসা, আলূ সহ নানা জাতীয় ফসল এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলার চাহিদা মিটাতে অগ্রণী ভূমিকা রাখছে। তাছাড়া সীমান্তবর্তী এলাকার হত দরিদ্র মানুষের জমি নদী গর্ভে চলে গেলে হাতাশা ছাড়া আর কিছু থাকবেনা ওদের। সরেজমিনে গিয়ে কাজি তাসদ্দেক বাবুল, বাশির আলী সহ অনেকে জোর দাবি তুলেছেন নাগর নদী ভাঙ্গন রোধ বাধ নির্মান করে শত শত বিঘা জমিসহ ভদ্রেশ্বরী গ্রামটিকে ভাঙ্গনের হাত থেকে রক্ষা করার জন্য।

ঠাকুরগাও-২ সাংসদ আলহাজ দবিরুল ইসলাম বলেন, নাগর নদী ভাঙ্গন বাধের বিষয়টি সংসদে উত্থাপন করা হবে। ইতোমধ্যে এ বিষয়ে বিভিন্ন দপ্তরে কথা হয়েছে। এলাকাবাসীর প্রাণের দাবি এটি। নদী ভাঙ্গনের প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত হাতে নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..