মেহেরপুরে জেলা শিল্প ও বণিক সমিতির নবনির্বাচিত তিন কর্মকর্তাকে সংবর্ধনা

মেহের আমজাদ, মেহেরপুর (১৪-১০-১৭) মেহেরপুর জেলা পরিবেশক সমিতির আয়োজনে জেলা শিল্প ও বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, নির্বাহী সদস্য ওমর ফারুক খান ও আলী হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার রাত ৮টার দিকে জেলা পরিবেশক সমিতি মিলনায়তনে ওই সংবর্ধনা প্রদান করা হয়।জেলা পরিবেশক সমিতির সহ-সভাপতি আকবর আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা শিল্প ও বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা শিল্প ও বণিক সমিতির নবনির্বাচিত নির্বাহী সদস্য ওমর ফারুক খান, আলী হোসেন, জেলা পরিবেশক সমিতির সহ-সভাপতি মফিজুর রহমান মফিজ, সাংগঠানিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।