মেহের আমজাদ, মেহেরপুর (১৪-১০-১৭): বাংলাদেশ শিশু একাডেমীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মেহেরপুরে শিশুদের জাতীয় মৌসুমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
মেহেরপুর শিশু একাডেমীর আয়োজনে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিশু একাডেমী মিলনায়তনে জেলা পর্যায়ে শিশুদের জাতীয় মৌসুমী প্রতিযোগিতা-২০১৭-এর উদ্বোধন করেন মেহেরপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা গোলাম সিদ্দিক ।
জেলা পর্যায়ে মৌসুমী প্রতিযোগিতায় সাধারণ জ্ঞান জিজ্ঞাসা,দেশত্ববোধক জারি গান, বিতর্ক প্রতিযোগিতা এবং দলীয় নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । মেহেরপুর সদর, মুজিবনগর এবং গাংনী উপজেলার শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ গ্রহন করে । প্রতি উপজেলা থেকে ৪টি দল এবং দলীয় ভিত্তিতে জেলার মোট ১২টি দল প্রতিযোগিতায় অংশ নেয় । দলীয়ভাবে জেলা পর্যায়ে ১ম স্থান অধিকারীরা আগামী ২০ অক্টোবর বিভাগীয় পর্যায়ে যশোরে অংশ গ্রহন করবে ।





