× Banner
সর্বশেষ
সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

একদিনে দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যু ২৪, আক্রান্ত ১৬৯৪

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২২ মে, ২০২০
করোনায় সর্বোচ্চ মৃত্যু

দেশে গত ২৪ ঘন্টায় ৯৭২৭ টি নমুনা পরীক্ষা করে নতুন করে শনাক্ত হয়েছে ১৬৯৪ জন। নতুন করে মৃত্যু হয়েছে ২৪ জনের। সুস্থ হয়েছে ৫৮৮ জন।

আজ শুক্রবার (২২ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

করোনা ভাইরাসের সংক্রমণ শুরু থেকেই সামাজিক দূরত্ব নিশ্চিত করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে সরকার। তবুও আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০২০৫ জনে। মৃত্যু বেড়ে ৪৩২ জনে। যদিও সুস্থতার সংখ্যা প্রতিদিন বেড়ে ৬১৯০।

সাধারণ মানুষের মধ্যে তা মানার চাইতে উপেক্ষা করতেই বেশি দেখা গেছে। বিশেষ করে এই দূরত্ব নিশ্চিতে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলেও মানুষের মধ্যে ঘরে অবস্থানের চাইতে বাইরে বেরুনোর চেষ্টাই বেশি দেখা গেছে।

এ কারণে শাস্তিমূলক ব্যবস্থাও নিতে হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। তবে ঈদের আগে মার্কেট খুলে দেয়ার সিদ্ধান্তের পর মানুষের বাইরে উপস্থিতি তুলনামূলকভাবে বেড়েছে। সাধারণ মানুষ মার্কেটে গেলেও সেখানে যাতে সামাজিক দূরত্ব এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিশ্চিত করা হয় সেজন্য নির্দেশনাও দেয়া হয়েছে। তবে তাও উপেক্ষা করতে দেখা গেছে।

এখন পর্যন্ত ভাইরাসটিতে বিশ্বে মোট সংক্রমিত হয়েছেন ৫২ লাখ ১৩ হাজার ৮৩ জন এবং মারা গেছেন ৩ লাখ ৩৪ হাজার ৯৮৯ জন।

এছাড়া সংক্রমিতদের ২০ লাখ ৯৩ হাজার ৮২০ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। এখন পর্যন্ত বিশ্বের ১২টি দেশে লক্ষাধিক মানুষ ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। এর মাঝে দুই লাখের বেশি সংক্রমণ রয়েছে ছয়টি দেশে। এছাড়া ১০ লাখের বেশি সংক্রমণ রয়েছে যুক্তরাষ্ট্রে।


এ ক্যটাগরির আরো খবর..