মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদে আ.লীগের তিন বিদ্রোহী প্রার্থী সহ ৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সদস্য পদে ৫৮ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনের বিভিন্ন সময় প্রার্থীরা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো: রোকনুজ্জামানের কাছে মনোনয়ন পত্র জমা দেন।
চেয়ারম্যান পদে আ.লীগ প্রার্থী এ্যাড. মিয়াজান আলী, আ.লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম রসুল, গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সহিদুজ্জামান খোকন, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যবসায়ী হাবিবুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো: রোকনুজ্জামান জানান, চেয়ারম্যান পদে আ.লীগের দলীয় একজনসহ ৫জন, সদস্য পদে ৫৮ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৫ জন মনোনয়ন জমা দিয়েছেন। সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে আয়ুব হোসেন, জিল্লুর রহমান, শাহিন উদ্দিন, আব্দুর রাজ্জাক, ২ নং ওয়ার্ডে রফিকুল ইসলাম গাইন, আজিমুল বারী, ৩ নম্বর ওয়ার্ডে একমাত্র প্রার্থী আলমাস হোসেন শিলু, ৪ নম্বর ওয়ার্ডে নাহিদ হাসান খান, মফিজুর রহমান, হাসানুল হক, মিজানুজ্জামান অপু, ৫ নম্বর ওয়ার্ডে ইমতিয়াজ হোসেন, জালাল উদ্দিন মল্লিক, ইদ্রিস আলী, ৬ নম্বরওয়ার্ডে আব্দুল কুদ্দুস, আমিরুল ইসলাম, আবুল কাশেম, রেজাউল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডে আরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, বশির আহমেদ, ৮ নম্বর ওয়ার্ডে আবুল কাশেম, আব্দুস সামাদ, রুহুল আমিন, খাজা ময়নুদ্দিন, ৯ নম্বর ওয়ার্ডে আব্দুর রাজ্জাক, জাহিদুল ইসলাম, শওকত আলী, আব্দুল মান্নান, ১০ নম্বর ওয়ার্ডে মজিরুল ইসলাম, আনারুল ইসলাম, রাহিবুল ইসলাম, ফারুক হাসান, জিয়ারুল হক, মনিরুল ইসলাম, ১১ নম্বর ওয়ার্ডে তৌহিদ মুর্শেদ, শিহাব আলী, আতিয়ার রহমান, ১২ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আলী, নাজমুল হক বিশ্বাস, নুরুল আমিন, আমিনুল বারী, শরিফুল ইসলাম, ১৩ নম্বর ওয়ার্ডে হাফিজুর রহমান, নজরুল ইসলাম, মুনছুর আলী, আব্দুল আলিম, মোস্তাফিজুর রহমান, ১৪ নম্বর ওয়ার্ডে আযুব আলী, জাহাঙ্গীর আলম, বজলুল হাবিব, শহিদুল ইসলাম, ১৫ নম্বর ওয়ার্ডে আমিরুল ইসলাম, নিয়াজ উদ্দিন, মনিরুজ্জামান, হাবিব উল্লাহ, তোফাজ্জেল হক ও মাসুদ পারভেজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত নারী সদস্য পদে ১,২,৩ নম্বর ওয়ার্ডে আফরোজা খাতুন, ফজিলা খাতুন, সকিদা খাতুন, নারগিস আরা, ৪,৫,৬ নম্বর ওয়ার্ডে রেহেনা খাতুন, সুফিয়া আক্তার জামিলা, শামিউল বাশিরা, ৭,৮,৯ নম্বর ওয়ার্ডে শামীম আরা বিশ্বাস হিরা, শাহেরা খাতুন, নাসেদা আক্তার, মনোয়ারা খাতুন, ১০,১১,১২ নম্বর ওয়ার্ডে শাইমা ইসলাম, ফারহানা ইয়াসমিন এবং ১৩,১৪,১৫ নম্বর ওয়ার্ড রাজিয়া খাতুন, গুলশান আরা খাতুন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।