মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে উচ্চাঙ্গ সঙ্গীত বিষয়ক কর্মশালার উদ্বোধন করা হয়েছে ।
গতকাল সোমবার বিকালে সঙ্গীত বিষয়ক ওই কর্মশালার উদ্বোধন করেন মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি নূরুল আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রখেন জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, সদস্য আবুল হাসনাত দিপু, সাংকৃতিক কর্মি শামীম জ্হাঙ্গীর সেন্টু প্রমুখ ।
৭দিন ব্যাপি উচ্চাঙ্গ সঙ্গীত বিষয়ক কর্মশালার প্রশিক্ষকের দায়ীত্ব পালনে রয়েছেন কেন্দ্রীয় শিল্পকলা একাডেমির উচ্চাঙ্গ সঙ্গীত প্রশিক্ষক মোজাফ্ফর হোসেন ।