× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

মেহেরপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫

মেহের আমজাদ,মেহেরপুর : আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা  অধিদপ্তর মেহেরপুরের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসটি পালিত হয়েছে।

জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় মেহেরপুর সদর উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসানের নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহীনুজ্জামান, সহকারি কমিশনার দেলওয়ার হোসেন, শহর সমাজ সেবা কর্মকর্তা তৌফিকুর রহমান প্রমুখ। এর আগে সকাল ৯ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে  চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়


এ ক্যটাগরির আরো খবর..