× Banner
সর্বশেষ
আগৈলঝাড়ায় সাংবাদিক ও শিক্ষানবীশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ পানির উচ্চতা বৃদ্ধি, শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ভারতে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু, উদ্বোধন করলেন মোদি বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত – স্বরাষ্ট্রমন্ত্রী বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার – অর্থমন্ত্রী নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন ভ্যানচালক নারী-শিশু নির্যাতন মামলায় বিচার ত্বরান্বিত, এক মাসে ১০ মামলার রায় হাইকোর্টের যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

admin
হালনাগাদ: শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর :
আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে মেহেরপুরে র‌্যালী, আলোচনা সভা ও জয়ীতাদের পুরস্কার দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা জাতীয় মহিলা সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম শফিউল আযমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর।
বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামীম আরা হীরা, পলাশী পাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, সিডিপির কো-অডিনেটর জনপি বিশ্বাস।
বক্তব্য রাখেন নারী নেত্রী রাফিয়া খাতুন, সুফিয়া আক্তার জামিলা,নীলা খাতুন, রাবিয়া খাতুন প্রমুখ।
পরে সমাজে নারী উন্নয়নে বিভিন্ন অবদান রাখায় জেলা পর্যায়ে ফারহানা মমতাজ, খুরশিদা খাতুন, মর্জিনা খাতুন, আর্জিনা খাতুন ও লাল বানু এবং সদর উপজেলা পর্যায়ে আলতাফন নেছা, ফাইমা খাতুন, মর্জিনা খাতুন, রশিদা খাতুন ও লাল বানুকে জয়ীতা পুরস্কার দেওয়া হয়।
এর আগে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীরের নেতৃত্বে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি কোট চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।

 

 


এ ক্যটাগরির আরো খবর..