মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

মেহের আমজাদ, মেহেরপুর (২৮-০৯-১৭):  মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। জেলা প্রশাসনের এনডিসি কামরুল হাসানের নেতৃত্বে র‌্যাালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, এনডিসি কামরুল হাসান, সহকারী কমিশনার পাঠান সাইদুর রহমান, মোহাম্মদ মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসারফ হোসেন, আবু জাফর প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।