খান নাজমূল হুসাইন,তালা প্রতিনিধি:
শুক্রবার(১৪ই এপ্রিল) সকাল ৮টায় উপজেলা চত্তর থেকে উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের নেতৃত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। মঙ্গল শোভাযাত্রা তালা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্তরে এসে শেষ হয়।বিভিন্ন স্কুল-কলেজ,মাদ্রাসা,সামাজিক প্রতিষ্ঠান ছাড়াও পেশাজীবি সংগঠন,রাজনৈতিক সংগঠন সহ সর্বস্তরের জনগন এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়।মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফরিদ হোসেনের সভাপতিত্বে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্ত্যব রাখেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জেবুননেছা খানম, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক প্রণাব ঘোষ বাবলু, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়াদ্দার, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যাক্ষ এনামুল ইসলাম,তালা মহিলা কলেজের অধ্যাক্ষ আব্দুর রহমান,তালা থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান প্রমুখ।


