মেহেরপুরে অপ্রচলিত ফলের চাষ বৃদ্ধিকরণ বিষয়ক সেমিনার

মেহের আমজাদ,মেহেরপুর (২৫-০৭-১৮):  “অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে “অপ্রচলিত ফলের চাষ বৃদ্ধিকরণ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অপ্রচিলত ফলের চাষ বৃদ্ধিকরণ বিষয়ক সেমিনারে মেহেরপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খায়রুল হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আকখতারুজ্জামান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।