মেহেরপুরের শ্যামপুরে দুঃস্থ ও হত দরিদ্রদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ

মেহের আমজাদ, মেহেরপুর (২৩-০৬-১৭) ঃ  মেহেরপুর সদর উপজেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের উদ্যোগে ও আমঝুপি ইউপি’র ৩ নং ওয়ার্ড শ্যামপুর বিএনপি’র আয়োজনে দুঃস্থ ও হত দরিদ্রদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেল ৪ টার দিকে শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ওই ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় সেখানে মেহেরপুর সদর উপজেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আসাদুল হক, বিএনপি নেতা হাশেম আলী, ডাঃ জবেদ আলী,সৌরভ হোসেন. আঃ রশিদ, এমরান আলী প্রমুখ উপস্থিত থেকে শ্যামপুর গ্রামের তিন শতাধিক দুঃস্থ ও হত দরিদ্রদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।