মেহেরপুরে মহিলাদের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

মেহের আমজাদ, মেহেরপুর (২৩-০৬-১৭) ঃ  মেহেরপুর পৌরসভার উদ্যোগে জেন্ডার এ্যাকশন প্ল্যান (জিএপি) বাস্তবায়নে দরিদ্র ও অসহায় নারীদের আত্মকর্ম সংস্থানের লক্ষ্যে ২ মাস ব্যাপি মহিলাদের সেলাই প্রশিক্ষন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন প্রশিক্ষনের উদ্ভোধন করেন। পৌরসভার কালাচাঁদ মেমোরিয়াল হল মিলনায়তানে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর সচিব তোফিকুল আলম, প্রকৌশলী হারুন অর রশিদ, কাউন্সিলর মীর জাহাঙ্গীর হোসন, আল মামুন, শাকিল রাব্বি ইভান, আব্দুল্লাাহ আল বাকী, শাহিনুর রহমান রিটন, জাফর ইকবাল, হামিদা খাতুন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।