মেহের আমজাদ, মেহেরপুর (০১/১২/১৭) ঃ সহায়ক সরকারের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গনসংযোগ করেছেন মেহেরপুর জেলা বিএনপি’র সদস্য পিস অ্যাম্বাসেডর জাকির হোসেন।
শুক্রবার বিকেলে তিনি বুড়িপোতা ইউনিয়নের ইছাখালী, ঝাঁঝাঁ, হরিরামপুর, বাজিতপুর, বাড়িবাঁকা ও বুড়িপোতা গ্রামে গনসংযোগ করেন।
গনসংযোগকালে তিনি বলেন- দেশে গনতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা নেই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন সহায়ক সরকার প্রতিষ্ঠার দাবী জানান তিনি।
তিনি আরো বলেন- বর্তমান সরকার জনগনের ম্যান্ডেট ছাড়াই দেশ চালাচ্ছে। তিনি গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
গনসংযোগেকালে তার সাথে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মহিউদ্দিন, সদরুল, আব্দুল মান্নান, অ্যাড. মোখলেছুর রহমান স্বপন, আব্দুল লতিফ, আব্দুল হামিদ খান গাজু, আসাদুল হক কেনাডী, মোঃ আলাউদ্দিন, শফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, আবুল হাশেম, চঞ্চলসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা। এসময় পিস অ্যাম্বাসেডর জাকির হোসেন শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ করেন।




