মেহের আমজাদ, মেহেরপুর (২০-১১-১৭)ঃ কেক কাটা ও আলোচনার মধ্য দিয়ে মেহেরপুরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন পালন করেছে মেহেরপুরে জেলা যুবদল ।
সোমবার বিকেলে শহরের কুটুমবাড়ি হোটেলে ওই কর্মসূচির আয়োজন করা হয়। জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়েজ মোহাম্মদ-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের আহবায়ক জহুরুল ইসলাম বড়বাবু।
জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আবদাল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক লিটন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কাজি মিজান মেনন, সদর যুবদলের সভাপতি হাসিবুজ্জামান হাসিব, সহ সভাপতি নুর তাজুল ইসলাম, পৌর যুবদলের সহ-সভাপতি আনিসুর রহমান ডাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সামসুর রহমান, মুজিবনগর উপজেলা যুবদলের সাধারন সম্পাদক আসাদুল হক, গাংনী থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হান্নান প্রমূখ।
এসময় সেখানে উপস্থিত ছিলেন গাংনী পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম, উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সহিদুজ্জামান মন্টু, গাংনী সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম, যুব নেতা মনিরুল ইসলাম মনি, মহাসিন আলী, মাহাতাব আলীসহ যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


