× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

মেহেরপুরের বিভিন্ন গ্রামের অসহায় ও দরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরন

admin
হালনাগাদ: রবিবার, ৩ জুলাই, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ ইন্টারন্যাশনাল পিস ইয়ুথ (আইপিওয়াইজি) এর উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার রাজনগর, কোলা, আশরাফপুর, নুরপুর ও টেংরামারী এবং মুজিবনগর উপজেলার  কোমরপুর গ্রামের অসহায় ও হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে মেহেরপুর আইপিওয়াইজি-এর রাজনগর শাখায় ঈদ সামগ্রী বিতরন শুরু করা হয়। আইপিওয়াইজি-এর পিস অ্যাম্বাসেডর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষক নেতা মেহেরপুরের কৃতি সন্তান জাকির হোসেন এসময় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে সদর উপজেলার কোলা, আশরাফপুর, নুরপুর ও টেংরামারী এবং মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে হতদরিদ্র মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আইপিওয়াইজি-এর পিস অ্যাম্বাসেডর জাকির হোসেন এসব স্থানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসব স্থানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউপি সদস্য আরমান আলী, পিরোজপুর ৪নং ওয়ার্ডে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাকছার আলী, শাহাবদ্দীন মিয়া, জহির উদ্দীন, ঠান্ডু মিয়া, শামীম রেজা, সমাজ সেবক মীর জাহিদ হোসেন, আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তারিক হোসেন, সহকারী শিক্ষক সাইদুর হাসান খান কেনেডি, প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, রবিউল ইসলাম প্রমূখ। এসব গ্রামের ৩ শতাধিক অসহায় দুঃস্থ ও বিধবা মহিলাদের মধ্যে ঈদ সামগ্রী বিতরন করা হয়। সব শেষে মুজিবনগর উপজেলার কোমরপুর বাজারে তারা ইফতার মাহফিলে অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..