মেহেরপুরে রং শিল্পী শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর জেলা রং শিল্পী শ্রমিক ইউনিয়নের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা রং শিল্পী শ্রমিক ইউনিয়ের সভাপতি তরিকুল ইসলাম বাবুর সভপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, জেলা স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক আরিফুল এনাম বকুল ও জেলা রং শিল্পী শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু সুফিয়ান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রং শিল্পী শ্রমিক ইউনিয়নের সাবেক সম্পাদক পিয়ার আলী, শ্রমিক নেতা নুরুন্নবী,ফজলুল হক প্রমুখ। আলোচনা সভা শেষে এদিন সন্ধ্যায় ইফতার মাহফিলের আয়োজন করা হয় ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।