× Banner
সর্বশেষ
ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১

মেহেরপুরের গাংনীতে ১৬৯ বোতল ফেন্সিডিলসহ মাদক পাচারকারী আটক

admin
হালনাগাদ: শনিবার, ৪ জুন, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুরের গাংনীর ছাতিয়ান গ্রাম থেকে ১৬৯ বোতল ফেন্সিডিলসহ মাজহারুল ইসলাম (৪০) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।

শনিবার ভোর রাতে তাকে আটক করা হয়। আটক মাজহারুল ইসলাম ওই গ্রামের আমান উদ্দিনের ছেলে।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান জানান, মাজহারুল ইসলাম একজন চিহ্নিত মাদক পাচারকারী। শনিবার ভোর রাতে সে পাচারের উদ্দেশ্যে নিজ বাড়িতে ফেন্সিডিল জমা করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে এস আই জলিলের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়।

এসময় মাজহারুল ইসলামের বাড়ির বারান্দা থেকে বস্তা ভর্তি ১৬৯ বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া গেলে তাকে আটক করা হয়।

এব্যাপারে গাংনী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..