× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

মেহেরপুরের উজলপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

admin
হালনাগাদ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলার উজুলপুর গ্রামের রেজাউল হকের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাবিবুর রহমান (৫০) কে শ্বাসরোধ করে হত্যা করেছে দূর্বৃত্তরা। রোববার দিবাগত মধ্য রাতের কোন এক সময় এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী। হত্যার পর তার লাশ বাড়ির পাশের একটি আম বাগানে গাছের সাথে ঝুলিয়ে রাখে ওই দূর্বৃত্তরা ।

পুলিশ এবং পরিবারের সদস্যরা জানায়, রবিবার বিকেলে কুতুবপুর গ্রামে একটি মৃত সংবাদ শুনে দাফন কাজে অংশ নিতে বাড়ি থেকে বের হয়ে যায় হাবিবুর। এরপর থেকে আর বাড়ি ফিরে আসেনি। রাতে অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান দিতে পারেনি কেউ। তবে রাত আটটার দিকে পার্শ্ববর্তী মনোহরপুর গ্রামে একটি দোকানে বসে চা খেতে দেখেছে কেউ কেউ। সেখান থেকে চলে যাওয়ার পর নিখোঁজ হন তিনি। আজ সোমবার সকালে গাছে ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে। হাবিবুর রহমান মাঝে মাঝে আদম ব্যবসা করতেন বলেও জানান এলাকাবাসী।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটির হাত এবং পা বাধা ছিল। পূর্ব শত্রতার জের ধরে এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে। তবে তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..