× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

মেহেরপুরের ইছাখালীতে বিএনপি’র সভায় ভিশন ২০৩০ বাংলাদেশের মুক্তির সনদ বিতরণ করলেন পিস এ্যাম্বাসেডর জাকির হোসেন

admin
হালনাগাদ: শনিবার, ২২ জুলাই, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (২১-০৭-১৭):  মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ইছাখালী বিএনপি’র আয়োজনে গতকাল শুক্রবার বিকালে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মো: আব্দুল লতিফ।

প্রধান অতিথি ছিলেন পিস এ্যাম্বাসেডর (শান্তির দূত) শিক্ষক কর্মচারী ঐক্যেজোটের অতিরিক্ত মহাসচিব ও মেহেরপুর জেলা বিএনপির সদস্য মো: জাকির হোসেন। অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন মো: শুকুর আলী, মোজাম্মেল হক, সিরাজুল ইসলাম, আবু তালেব, ইসমাইল হোসেন, যুব নেতা মনিরুল ইসলাম মনি, ছাত্র নেতা আনোয়ার হোসেন, নাহিদ, সেন্টু প্রমুখ।

এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক প্রকাশিত ভিশন ২০৩০ বাংলাদেশের মুক্তির সনদ। গনতন্ত্র ফিরিয়ে আনা মানুষের জীবন যাত্রার মান উন্নত করা সহ আধুনিক বাংলাদেশ গড়ার একটি রুপকল্প হিসেবে ভিশন ২০৩০ পথ প্রদর্শকের কাজ করবে।

তিনি আরো বলেন, বিনা ভোটে নির্বাচিত সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। খুন, গুম ও অপহরণের মাধ্যমে বাংলাদেশকে একটি আতংকের জণপদে পরিনত করেছে। জনগনের ম্যানডেট না থাকায় বন্দুকের গুলিতে তারা রাষ্ট্র শাসন করছে। এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। তিনি অবিলম্বে সহায়ক সরকার গঠন করে সকল দলের অংশ গ্রহনে অবাধ নিরপেক্ষ ও গ্রহন যোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবী জানান।

তিনি আরো বলেন, ”বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ার পার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম নিন বিএনপিতে যোগ দিন”। তার আহবানে সাড়া দিয়ে সাবেক বিএনপির নেতা আব্দুল লতিফ সহ প্রায় দুই শতাধিক নেতা-কর্মী সদস্য ফরম পূরনের মাধ্যমে বিএনপির সদস্য হন। এ সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক প্রকাশিত ভিশন ২০৩০ বাংলাদেশের মুক্তির সনদ বিতরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..