× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

মেসির “৪২৫”

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: লিওনেল মেসি বার্সার হয়ে ৫০০তম ম্যাচ খেলার দিনে ৪২৫তম গোল করেছেন। সেই সঙ্গে লুইস সুয়ারেজের জোড়া গোলে রিয়াল বেটিসকে এনরিকের ছেলেরা উড়িয়ে দিল ৪-০ গোলে। বছরের শেষ ম্যাচে জয় দিয়ে শেষ করে লা লিগার শীর্ষস্থান আরো অটুট করল দলটি।

গতকাল চার গোলের পর আরো একটি স্মরণীয় রেকর্ড গড়েছে বার্সা। স্পেনের দলগুলোর মধ্যে এক বছরে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন তাদের। আগে ছিল রিয়ালের। ২০১৫ সালে মোট ১৮০ টি গোল করেছে বার্সেলোনা! ২০১৪ সালে রিয়াল মাদ্রিদ করেছিল ১৭৮টি।

বুধবার রাতে ৩০তম মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে প্রথমে এগিয়ে যায় মেসিরা। তিন মিনিট বাদে মেসি ব্যবধান দ্বিগুণ করেন। আর দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ ফর্মে থাকা লুইস সুয়ারেজের দুই গোলে ১৮০তম গোল করার রেকর্ড গড়ে বার্সা।

১৬ ম্যাচ খেলে বার্সার পয়েন্ট ৩৮। এক ম্যাচ বেশি খেলা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্টও ৩৮। কিন্তু গোলব্যবধানে তারা পিছিয়ে। বার্সার চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে রিয়ালও। ৩৬ পয়েন্ট নিয়ে তারা আছে তৃতীয় স্থানে।


এ ক্যটাগরির আরো খবর..