× Banner
সর্বশেষ
মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে যুব সমাজই মূল চালিকাশক্তি – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবছর দোল পূর্ণিমার দিনে পূজা পার্বন কিংবা রং খেলা নয়, কেন জানুন নির্বাচন কমিশনের কোনো অবসর নেই – ইসি মাছউদ জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে হবে -স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্যাতন–ধর্ষণের বিচার দাবিতে ছাত্রীদের বিক্ষোভ খামেনির মৃত্যু – ইরানের নিরাপত্তা বাহিনীকে ক্ষমতা ছাড়তে বললেন পাহলভি কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশিকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রদূত অবৈধ পয়সা আয় করতে চাই না, কর্মকর্তারাও যেন না করে – মঞ্জু চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু         শ্যামনগরে ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব মহা-মহোৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক

মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে যুব সমাজই মূল চালিকাশক্তি – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: রবিবার, ১ মার্চ, ২০২৬

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করছে। মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে যুব সমাজই মূল চালিকাশক্তি।

আজ ঢাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলনকক্ষে অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে যুব মন্ত্রণালয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে বলেন, ১৯৭৮ সালে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই এই মন্ত্রণালয়ের পথচলা শুরু হয়েছিল। যুব উন্নয়নে রাষ্ট্রীয় পুরস্কার ও একুশে পদকের মতো সম্মাননা প্রবর্তনের মাধ্যমে তিনি তরুণদের মূলধারায় সম্পৃক্ত করেছিলেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক অবক্ষয় রোধে যে দূরদর্শী পরিকল্পনা নিয়েছিলেন, তা আজও আমাদের জন্য অনুপ্রেরণা।

বর্তমান সরকারের লক্ষ্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। শিক্ষা ব্যবস্থাকে বেগবান করে প্রতিটি ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ঋণ সুবিধা এবং কারিগরি প্রশিক্ষণ জোরদার করা হচ্ছে। তিনি বলেন, বর্তমান বিশ্ববাজারের চাহিদা বিবেচনায় তৃতীয় একটি ভাষা শিক্ষাকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে জাপানি ভাষা শিক্ষার ওপর বিশেষ জোর দিয়ে নতুন কর্মসূচি গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম অধিদপ্তরের কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান, যাতে সরকারের এই লক্ষ্যসমূহ তৃণমূল পর্যায়ে সফলভাবে পৌঁছে দেওয়া সম্ভব হয়।


এ ক্যটাগরির আরো খবর..