× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

মেধাবীদের শিক্ষকতায় আকৃষ্ট করতে আলাদা বেতন কাঠামো

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ জুলাই, ২০১৮

দেশের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষকতায় আকৃষ্ট করতে জাতীয় শিক্ষানীতি ২০১০ এর আলোকে আলাদা বেতন কাঠামো প্রণয়নের বিষয়টি সরকারের পরিকল্পনায় আছে বলে জানালেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ইতোমধ্যে সরকার আর্থিক সুবিধা বৃদ্ধিসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়েছে শিক্ষকদের। মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করার জন্য দেশে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপনে বিশেষ নজর দেয়া হয়েছে।

তিনি বলেন, গাজীপুরে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ’ নামে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে সংসদে আইন পাস হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বর্তমানে শতকরা ১০০ ভাগ বেতন পাচ্ছেন।

বেসরকারি কলেজ ও স্কুলের শিক্ষকদের মতো মাদরাসা শিক্ষকদের বেতন, স্কেল ও মর্যাদা সমতাকরণ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

স্কুল-কলেজ এমপিওভুক্তকরণ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে এই পর্যন্ত শিক্ষার গুণগত মানোন্নয়নে সারাদেশের এক হাজার ৬২৪টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, বাকি নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে এমপিওভুক্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ইতোমধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের(স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ জারি করা হয়েছে।

সরকারি দলের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি জানান, প্রত্যেক সংসদ সদস্যের কাছ থেকে নেয়া ২০টি করে মাধ্যমিক বিদ্যালয় ভবনের সম্প্রসারণের লক্ষ্যে ১০ হাজার ৬৯৪ কোটি ব্যয়ে প্রকল্পভুক্ত তিন হাজার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ করা হবে।

এই লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ হতে প্রশাসনিক অনুমোদন জারি করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..