× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নোয়াখালী প্রতিনিধি

মেঘনায় সিরামিকের গুড়া বোঝাই লাইটার জাহাজ ডুবি, ৪ নাবিক সহ উদ্ধার ১২

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
লাইটার জাহাজ ডুবি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া মেঘনা নদীতে এমভি ওয়াটার হেভেন কর্পোরেশন লিমিটেড-২ নামে একটি লাইটার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।
সোমবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের হাতিয়া চ্যানেলের মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। তবে ডুবে যাওয়া জাহাজের ৪জন নাবিকসহ ১২জনকে স্থানীয় জেলেরা উদ্ধার করেছে।
ডুবে যাওয়া জাহাজের নাবিকদের বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করেন সুখচর ইউনিয়ন পরিষ চেয়ারম্যান মো.আলাউদ্দিন । তিনি বলেন, চট্টগ্রাম থেকে টাইলস তৈরীর ৭০০ টন সিরামিকের গুড়া নিয়ে জাহাজটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা পথে জাহাজটি বেলা ১১টার দিকে হাতিয়া চ্যানেলের মেঘনা নদীর ১ কিলোমিটার উত্তর পাশে এসে পৌঁছলে হঠাৎ ইঞ্জিন রুমের বিকট শব্দ হয়। তাৎক্ষণিক জাহাজের ইঞ্জিন রুমের কম্পিউটার বিকল হয়ে পড়ে। ওই সময় নাবিকরা জাহাজ নিয়ন্ত্রণ করে তীরে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা আরেকটি জাহাজে ধাক্কা দিলে জাহাজটির নিচের তলা ফেটে পানি ডুকে ডুবে যায়। পরে স্থানীয় জেলেরা ৪ নাবিকসহ জাহাজে থাকা ৮জন কর্মচারিকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
হাতিয়ার নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) অমিত সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, জাহাজের মালিক জামাল কামান বিষয়টি নৌ-পুলিশকে অবহিত করে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উদ্ধারকারী জাহাজ এনে ডুবে যাওয়া জাহাজটি উদ্ধার করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..