× Banner
সর্বশেষ
চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা

মেক্সিকোতে প্রথম ডেঙ্গু ভ্যাকসিনের অনুমতি

admin
হালনাগাদ: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: মেক্সিকোর স্বাস্থ্য কর্তৃপক্ষ ডেঙ্গু প্রতিরোধে ভ্যাকসিন ব্যবহার করার অনুমতি দিয়েছে। বুধবার এই অনুমতি দেয়া হয়। এই প্রথম বিশ্বের কোনও দেশ ডেঙ্গু প্রতিরোধে ভ্যাকসিন ব্যবহার করার অনুমতি দিল। খবর বিবিসি, আল-জাজিরার।

বিশ্বের ৩৯০ মিলিয়ন লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়। এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার লোকেরা ডেঙ্গুতে আক্রান্ত হয় বেশি সংখ্যায়।

বুধবার মেক্সিকোর কেন্দ্র সরকারের চিকিৎসা সংস্থা বলে, বিশ্বে ২৯ হাজার ডেঙ্গু রোগীর ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে কি ধরনের ওষুধ ব্যবহার করা হয়েছে তা প্রকাশ করেনি মেক্সিকো। তবে ফরাসি ভিত্তিক ওষুধ কোম্পানি ‘সানোফি পাস্তুর’ একে ‘ডেঙ্গাভেক্সা’ নামে চিহিৃত করেছে।

মেক্সিকো বলছে, এই ভ্যাকসিন ৯ থেকে ৪৫ বছর বয়সী রোগীদের দেহে প্রয়োগ করা যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই ভ্যাকসিনের কার্যকারিতা ৬৫.৯ শতাংশ সফল। এ সংক্রান্ত হু প্রতিবেদন গত সেপ্টেম্বরে দ্য নিউ ইংল্যান্ড জার্নালে প্রকাশ করেছে।

যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মরণাপন্ন হয় তাদের ক্ষেত্রে এই ভ্যাকসিন প্রাণ দানকারী হিসেবে প্রতিপন্ন হয়েছে। এই ভ্যাকসিন প্রয়োগে ডেঙ্গু চরম সীমায় উঠতে পারবে না। তীব্র ডেঙ্গু আক্রান্ত ১০ জন রোগীর দেহে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল। তাদের মধ্যে ৯ জন এই ভ্যাকসিনে সুস্থ হয়েছে।

অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের মাইক্রো বায়োলজি ও ইমিউনলজি বিভাগের অধ্যাপক ক্যামরোন সিমন্স বলেন, এই ভ্যাকসিন বিভিন্ন ধরনের ডেঙ্গু বাহিত রোগ প্রতিরোধ করবে। তবে ডেঙ্গু ভাইরাসকে সমূলে ধ্বংস করতে পারবে না এই ভ্যাকসিন।


এ ক্যটাগরির আরো খবর..