× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

মৃত ব্যক্তিদের নামে ন্যায্য মূল্যের কার্ড

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
মৃত ব্যক্তিদের নামে ন্যায্য মূল্যের কার্ড

গৌরনদী প্রতিনিধি \ একাধিক মৃত ব্যক্তি, প্রবাসী, বিত্তশালী ও ভাতাভোগীদের নামে সরকারীভাবে বরাদ্দকৃত ন্যায্য মূল্যের কার্ড বিতরণ (১০টাকা কেজি দরের চাল) করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে গত কয়েকদিন থেকে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
অবশেষে অনিয়মের মাধ্যমে বিতরণ করা ৬৩টি কার্ড জব্দ করেছে উপজেলা প্রশাসন। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের ১নং ওয়ার্ড শাহাজিরা গ্রামের।

বৃহস্পতিবার বিকেলে ওই ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ মিজানুর রহমান বাদশা অভিযোগ করে বলেন, সাবেক ইউপি সদস্যর এ অনিয়মের বিষয়ে প্রতিবাদ করায় তিনি এখন রোষানলে পরেছেন।

তিনি আরও বলেন, ওই গ্রামের মৃত নজরুল ইসলাম নজু খান, হাকিম খান, আব্দুর রহিম, প্রবাসী শাহাদাত সরদার, খোকন হাওলাদার, রাসেল হাওলাদার, বিত্তশালী জব্বার প্যাদা, জসিম প্যাদা, নিজাম শেখ, সুমন হাওলাদারসহ বিভিন্ন ভাতাপ্রাপ্তদের নামে কার্ড ইস্যুকরে বিতরণ করেন সাবেক ইউপি সদস্য ফারুক সরদার। ফলে ওই ওয়ার্ডের প্রকৃত হতদরিদ্র, অসহায়, দুঃস্থ ও ছিন্নমূল পরিবারের লোকজন সরকারের মহতি উদ্যোগ থেকে বঞ্ছিত হয়েছেন। বাদশা বলেন, গত ১৫ নবেম্বর ভূক্তভোগিরা ১০ টাকা মূল্যের চাল গ্রহণের সময় এলাকাবাসীর আপত্তির মুখে কার্ডগুলো জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকরা কার্ডগুলো উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযোগের ব্যাপারে সদ্য সাবেক ইউপি সদস্য ফারুক সরদার বলেন, নবনির্বাচিত ইউপি সদস্য তার সমর্থকদের মাঝে কার্ডগুলো বিতরণের জন্য জব্দ করেছিলো। পরবর্তীতে ভূক্তভোগীরা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে জানানোর পর তিনি (ইউপি সদস্য) জব্দ করা ৬৩টি কার্ড প্রশাসনের কাছে জমা দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, এ ঘটনায় তদন্ত করে প্রকৃত দুঃস্থদের মাঝে জব্দকরা কার্ড বিতরণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..