× Banner
সর্বশেষ
প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার – পরিকল্পনা প্রতিমন্ত্রী বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

মৃত্যু ঝুঁকিতে নাটোর এন .এস কলেজ ছাত্রাবাসের শিক্ষার্থীরা

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬

নাটোর প্রতিনিধিঃ নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজের শের-ই বাংলা ছাত্রাবাসের প্রায় একশত শিক্ষার্থী মৃত্যু ঝুঁকি নিয়ে পরিত্যাক্ত ভবনে বসবাস করছে। বিগত ২০১৪ সালে ভবনটি পরিত্যাক্ত ঘোষনা করে কলেজ কতৃপক্ষ। পরবর্তীতে নামমাত্র কিছু সংস্কার করে শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করা হয়। কিন্তু গত বছর ২০১৫ সালের ২৫ এপ্রিল ঘটে যাওয়া ভ’মিকম্পের পর আবারও ভবনটি পরিত্যাক্ত ঘোষনা করেন কলেজ কতৃপক্ষ। পরে ২৬ এপ্রিল নাটোর জেলা প্রশাসকের পক্ষ থেকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একটি প্রতিনিধি দল ছাত্রাবাসটি পরিদর্শন শেষে প্রতিবেদন দাখিল করেন এবং ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগ করার নির্দেশ দেন।

কিন্তু কলেজ কতৃপক্ষ বিকল্প ব্যবস্থা না করায় প্রাণের ঝুঁকি নিয়ে থাকতে বাধ্য হচ্ছে শিক্ষার্থীরা। এদিকে ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীদের অভিযোগ পুরো ছাত্রাবাসে মাত্র দুইটি পত্রিকা, বাথরুম, পানির ট্যাপ অপরিস্কার, ময়লা-আবর্জনার দূর্গন্ধ, অপর্যাপ্ত বৈদ্যুতিক বাঁতি, পড়ার রুমের অভাব নানা সমস্যায় জর্জরিত কলেজের একমাত্র ছাত্রাবাসটি। দফায় দফায় সমস্যার কথা জানিয়েও কোন সু-ব্যবস্থা পায়নি ভ’ক্তভোগী শিক্ষার্থীরা। এতদ সত্বেও চলতি বছরে সম্প্রতি ২০১৬ এর ৪ জানুয়ারী ঘটে যাওয়া ভ’মিকম্পে ছাত্রাবাস টিতে আবারো অতিমাত্রায় ফাঁটল দেখা দিয়েছে । বিশেষ করে ছাদের অধিকাংশই অনেক আগেই ভেঙ্গে পড়েছে। দ্বিতীয় তলার ২০৫ থেকে ২১১ নং কক্ষ গুলোর অবস্থা খুবই বিপদ জনক। ফলে শিক্ষার্থীরা চরম আতংকে রয়েছে। এমতাবস্থায়  এই ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণ পেতে কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছে নাটোরের ঐতিহ্যবাহী নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজের শের-ই বাংলা ছাত্রাবাসের শিক্ষার্থীরা।


এ ক্যটাগরির আরো খবর..