মুশফিক ফিরলেন

ক্রীড়া ডেস্ক: টাইগারদের মিস্টার ডিপেন্ডবল ও টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ইনজুরি থেকে ফিরে মাঠে নেমেছেন। শেখ আবু নাসের স্টেডিয়ামে রোববার দলের সাথে অনুশীলন করেন তিনি।

এর আগে সকালে খুলনায় হোটেলে এসে পৌঁছান মুশফিকুর রহীম। অনুশীলনের জন্য মাঠে নামলেও মুশফিকুর রহীম এখনও পুরোপুরি ফিট নন। রোববার অনুশীলনের অধিকাংশ সময় মুশফিকুর রহীমকে ফিটনেস নিয়ে কাজ করতে দেখা গেছে। তবে এশিয়া কাপের আগেই পুরো ফিট মুশফিককে পাওয়া যাবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন দলের ফিজিও।

গত ১৭ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ের সময় পায়ে চোট পান মুশফিক। পেশিতে টান পড়ায় তখনই মাঠ ছাড়েন তিনি। এরপর আর মাঠে নামতে পারেননি। পরদিন সকালে ঢাকায় ফিরে যান মুশফিক। পরে এমআরআই রিপোর্টে বড় ধরনের কোন আশঙ্কা ধরা পড়েনি। তবে মাঠে নামলেও অনুশীলনে মুশফিককে হালকা মেজাজে দেখা গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।